ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহŸায়ক মো. শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।










