ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জনগণের দোরগোড়ায় সেবার একযুগকে সামনে রেখে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উদযাপন ও স্মার্ট বাংলাদেশ ২০৪১ সভার জন্য স্মার্ট সেবা উপলক্ষ্যে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ১০টায় মতবিনিময় ও আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক বিশেষ অতিথি ছিলেন। সভায় ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আইসিটির প্রোগ্রাম অফিসার ফিরোজ আহম্মেদ জিহাদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অন্যদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায় এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেবা কেন্দ্রের উদ্যোক্তরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরডিসি জাহিদুল ইসলাম।