ঝালকাঠি প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগন নিয়ে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির আয়োজনে রবিবার বিকাল ৩টায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন টিআইবি’র সভাপতি ড. কামরুন্নেসা আজাদ।
অন্যদের মধ্যে সনাক সদস্য মোঃ হেমায়েত হোসেন, মুক্তিযোদ্ধা রমা রানী দাস, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, গৌতম সরকার বাবু, ছালেক আজাদ খান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ ৭০জন অংশগ্রহণ করেছেন। সভায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের কার্যক্রমে উপর পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে।










