ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন ২টি পৌরসভা ১৮টি ওয়ার্ডে কার্ডধারী ৫৪ হাজার ৫৭৬ টি পরিবারকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে।
নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলায় ৪১জন ডিলারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সুবিধাজনক স্থানে ট্রাকযোগে পণ্য নিয়ে সুবিধাভুগীদের মধ্যে বিক্রি করছে। গত এপ্রিল মাস থেকে রমজান চলাকালীন এই পণ্য বিতরণ শুরু করা হয়েছে এবং ধারাবাহিকভাবে প্রতি মাসে ৫৪ হাজার ৫৭৬ টি পরিবারকে টিসিবির পণ্য ক্রয় করতে পারছে।
১১০ টাকা লিটার দরে ২লিটার সয়াবিন তৈল, ৬৫ কেজি দরে ২ কেজি ডাল এবং ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি এই কার্ডধারীদের কাছে বিক্রী করা হচ্ছে। বরিশাল থেকে প্রতি মাসে এই পণ্য সামগ্রী জেলা প্রশাসকের গোডাউনে এনে রাখা হয় এবং সেখান থেকে ডিলারদের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়।
ডিলাররা পণ্য ক্রয়ে কমিশন রেখে নির্ধারিত মূল্যে ডিলারদের সুবিধাভুগীদের সংখ্যা অনুযায়ী ব্যাংকে টাকা জমা দিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সিডিউল অনুযায়ী পণ্য নিয়ে স্ব স্ব এলাকায় বিক্রি করেন।










