ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সার্বজনিন বারোয়ারী শ্রী শ্রী শীতলা পূজা ঝাকঝকম আয়োজন ও ধর্মীয় আবেগ অনুভ‚তির মধ্য দিয়ে পালিত হয়েছে এবং দেশবাসীর শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। শনিবার বিকেলে শীতলাখোলা শীতলা মায়ের
উন্মুক্ত বেদীতে পূজা আয়োজনে দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে। বিশেষ করে নারী ভক্তদের সমাগম বেশি ছিল। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস রেখে বিভিন্ন মহামারীজনিত রোগ ব্যাধীর আরাধ্য দেবি হচ্ছে শ্রী শ্রী শীতলা। তাকে ভক্তিভরে পূজার আর্চণা করলে পরিবার পারিবারিক এই ধরণের রোগ ব্যাধি বিশেষ করে কলেরা, য²া, চিকেন পক্স ও স্মল পক্স জনিত রোগ থেকে মুক্তি লাভ হয়।










