ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা আশা শীতার্থ মানুষের জন্য ৩৬০ পিস কম্বল প্রদান করেছে । বুধবার বেলা সাড়ে ১২ টায় নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর কাছে হস্তান্তর করেছেন ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন । আশা ডিভিশনাল ম্যানেজার সিহানুক মস্তাফা, জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে কম্বল হস্তান্তর করেন এবং এসময় তার সাথে এডিভিএম মো: জসিম উদ্দিন ডিস্টিক ম্যানেজার শেখ ফিরোজ আহমেদ ,আরএম ঝালকাঠি সদর মো: বাবুল হোসেন সহ জেলার সকল আরএম গন উপস্থিত ছিলেন ।










