ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুনামেন্টে দিন ব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ফুটবলে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলছিটির পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।
বঙ্গমাতা ফুটবলে বালিকা বিভাগে ঝালকাঠি সদর উপজেলার তারুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজপুর উপজেলার সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলার ৪টি উপজেলার ৮টি চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
বিকালে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন ।
সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












