ঝালকাঠি প্রতিনিধি
আজ ঝালকাঠি জেলা পরিষদের ৩টি সদস্য পদে নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। ইতোপূর্বে চেয়ারম্যান পদেসহ অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি জেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু,নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মোঃ সোহরাব হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
ঝালকাঠি রাজাপুর উপজেলার সদস্য ১টি পদে এইচএম খাইরুল আলম সরফরাজ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ তারিকুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম প্রতিদন্ধিতা করছে। এই উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৭৯জন ভোটারের মধ্যে ৬০জন পুরুষ ও ১৯জন মহিলা। কাঠালিয়া উপজেলায় সদস্য ১টি পদে এএম আমিরুল ইসলাম, এসএম ফয়জুল আলম সিদ্দিকী, মোঃ মনিরুজ্জামান গোলদার ও সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম প্রতিদ্বন্ধিতা করছে। এই উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৮০জন ভোটার সদস্যর মধ্যে ৬১জন পুরুষ ও ১৯জন মহিলা ভোটার রয়েছে।
রাজাপুর ও কাঠালিয়া নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ১টি আসনে জোৎসান খানম, নাসরিন সুলতানা মুন্নি মোসাঃ জাহানারা হক ও মোসা সনিয়া প্রতিদ্বন্ধিতা করছে। দুই উপজেলার ১৫৯জন ভোটার আজ এই নির্বাচনে ভোট প্রদান করবেন। রাজাপুরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কাঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোট গ্রহন করা হবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ অন্যন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতষ্ঠানের নির্বাচনের মতো কঠোর ব্যবস্থা গ্রহন করেছে।










