ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারাহ্্ গুল নিঝুম সভাপতিত্ব করেন।
সভায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিনসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত বয়সভিত্তিক ও টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণের ব্যয়সহ মাঠ সংস্কারের ব্যয় উপস্থাপিত বিল অনুমোদন করা হয়েছে।
সভায় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইসরাত জাহান সোনালীর বিষয়ে আচারণগত কারণে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং আগামীতে প্রতি মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবার বিকেল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সভায় বিভিন্ন খেলাধুলোর বিষয়ে আলোচনা হয়েছে।










