ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত ৮৯টি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানগন খান আরিফুর রহমান, এমাদুল হক মনির, মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন ও এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিষখালি নদীর ওপর চল্লিশ কাহনিয়া পীর মোয়াজ্জেম হোসেন সড়ক অংশে ফেরি, নলছিটি, কাঠালিয়া উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল, কাঠালিয়া বিষখালি নদীর তীরবর্তী ভেরিবাদ নির্মান ইত্যাদি গুরুত্বপূর্ন বিয়য়ে আলোচিত হয়েছে।










