ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলমের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনসহ জেলার ৪টি উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও তাদের প্রতিনিধিসহ ৭৬টি প্রতিষ্ঠানের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলার বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলী উন্নয়ন কার্যক্রম যথা সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন।
সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়কের প্রতিনিধি ডাঃ ইমাম হোসেন জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও প্যানেল মেয়র তরুন কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।










