ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ২০২৩ সালের প্রথম সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় এই সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানা সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ শংকর কুমার দাস উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জনসহ জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্যানেল চেয়ারম্যান তরুন কর্মকার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলায় সরকারি- বেসরকারি ৭৬টি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম উন্নয়ন কার্যক্রম যথা সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন। তিনি কোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরণের জটিলতা সৃষ্টি হলে তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।
একই সাথে মাদক বাল্য বিবাহ কিশোর গ্যাংদের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করার পাশাপাশি ঝালকাঠি শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ খাল ব্যবহারকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচলনা করে খালের অবাধ প্রবাহ ফিরিয়ে আনার অভিমত ব্যাক্ত করেছেন ।










