ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতির সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনসহ জেলার ৪টি উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও তাদের প্রতিনিধিসহ ৭৬টি প্রতিষ্ঠানের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলার বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম উন্নয়ন কার্যক্রম যথা সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে মাদক বাল্য বিবাহ কিশোর গ্যাংদের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করার পাশাপাশি ঝালকাঠি শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ খাল ব্যবহারকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচলনা করে খালের অবাধ প্রবাহ ফিরিয়ে আনার অভিমত ব্যাক্ত করেছেন ।
সভায় উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও প্যানেল মেয়র তরুন কর্মকার ,জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: জহিরুল ইসলাম ,জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন ।










