ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় আলোচনা সভার আয়োজন করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচন সভায় সাধারণ সম্পাদক ও নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালী,যুবলীগ সভাপতি রোজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লা আল মধু প্রমূখ বক্তব্য রাখেন।










