ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে ।
সোমবার সকাল ১১ টায় টাউনহলস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম সভাপত্বি করেন ।
এই মহিয়সী নারীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যডঃ খান সাইফুল্লাহ পনির ,যুগ্ন সম্পাদক তরুণ কর্মকার ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল , বন পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান,জেলা স্বেছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক ও যুগ্ন সম্পাদক এস এম আল আমিন ,জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ । পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ।










