ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে।
বুধবার সন্ধায় ঝালকাঠি শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির, শহর আওয়ামীলীগের আঃ সালাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতা উজ্জম মজুমদার অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন।










