ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভায় সভাপতিত্ব করেন। ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক লতিফা জান্নাতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সহ কমিটিভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও সুশিল সমাজের প্রতিনিধীরা উপস্থিত ছিলেন। একই সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
ঝালকাঠি জেলায় বিগত এক মাসে (জানুয়ারী) এই জেলার ৪টি উপজেলায় ৫৮ টি মামলা দায়ের হয়েছে এবং ৬২ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এর পূর্বের মাসে ৬০টি মামলা দায়ের হয়েছে এবং ৫৩ জন গ্রেপ্তার হয়েছে । আলো”্য মাসে একটি ডাকাতি, একটি চাঁদাবাজির মামলা, ২টি ধর্ষন ও ১টি নারিনির্যাতন, ৩টি চুরি, বিশেষ ক্ষমতা আইনে ১টি পরিবারিক সংঘাতজনিত কারনে ৮টি মামলা ও মাধক আইনে ২৮টি এবং ১টি জাল স্টাম্প সংক্রান্ত মামলা সহ ৬২ টি মামলা দায়ের হয়েছে।
জেলায় বিগত ১ মাসে ৭১ টি মোবাইলকোট পরিচালিত হয়েছে, ৮৯ টি মামলা দয়ের হয়েছে। ৭৫ জনকে দন্ডিত করে ১২ লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এর পূবের মাসে ৪৭ টি মোবাইলকোট এর আওতায় ৮০ টি মামলা দায়ের হয়েছে এবং ৮০ জনকে দন্ডিত করে ৭ লাখ ৭২ হাজার ৮৫০ টাকা জরিমান আদায় করা হয়েঠে এবং ১১ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।










