ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে চেক বিতরণ অন্ষ্ঠুানে ।অতিরেক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস,অতিথি ছিলেন ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহাপার পারভিন,সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের কর্মকতা এ্যাড- মামুন বক্তব রাথেন।জেলার ২৫ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৫ লাখ ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয় । জেলা প্রশাসক এ অনুষ্ঠানে অনুদানের চেক বিতরন করেন।
স্বোচ্ছাসেবি সংস্থাগুলির মধ্যে ৩টি কে ২৫হাজার টাকা করে ও একটি কে ২২হাজার টাকা ব্যাতিত অন্য ২১ টি সংস্থাকে ২০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে । ঝালকাঠি পৌর এলাকায় ৬টি সংস্থাকে ১ লক্ষ ২২হাজার টাকা , কাঠালিয়া উপজেলায় ৪টি সংস্থাকে ৮০ হাজার টাকা , রাজাপুর উপজেলায় ৪টি সংস্থাকে ৮৫ হাজার টাকা , নলছিটি উপজেলায় ৬টি সংস্থাকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ঝালকাঠি সদর উপজেলায় ৫টি সংস্থাকে ১ লক্ষ ৫ হাজার টাকা অনুদানপ্রাপ্ত হয়েছেন জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেছে ।










