ঝালকাঠি প্রতিনিধিঃ
কোটা আন্দোলনের প্রেক্ষিতে সহিংসতায় নিহতদের স্মরণে জাতীয় শোক ও প্রার্থণা সভায় ঝালকাঠিতে পালিত হয়েছে।
ঝালকাঠি মদনমোহন আকরাবাড়ি মন্দির প্রাঙ্গনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডা. অসিম কুমার সাহা, সাধারণ সম্পদাক তরুন কর্মকার, হিন্দু ধর্মীয় নেতা এড. তপন কুমার রায় চৌধুরী, এড নির্মল চন্দ্র দে তরনী, প্রকৌশলী দিলীপ হালদার, পরিতোস চন্দ্র দাস, দিলীপ সাহাসহ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সুনীল বরণ হালাদার এই অনুষ্ঠানের প্রার্থণা পরিচালনা করেন।










