ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তর আয়োজিত কন্যা শিশু ফোরামের সহযোগিতায় এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। অন্যদের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, কিশোর কিশোরী ক্লাবের সদস্য ঐশী বক্তব্য রাখেন এবং এ্কই ক্লাবের সুরভী কবিতা আবৃতি করেন।
অনুষ্ঠানে বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে বলা হয়েছে দেশের অধিকাংশ নারী জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। বর্তমানে আমাদের দেশের মেয়েরা বাধা বিপত্তি অতিক্রম করে সংকীর্ণতার বেরাজাল ভেঙ্গে বেড়িয়ে আসার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত তারা যে যেখানে প্রতিষ্ঠিত হয়েছেন সেখানেই সাফল্য অর্জন করেছেন।










