ঝালকাঠি প্রতিনিধিঃ
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: মনিরুল ইসলাম, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল আলম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।
এসময় বক্তারা বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।
সভায় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










