ঝালকাঠি প্রতিনিধিঃ
দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষে ঝালকাঠি সদর উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঝালকাঠি পৌরসভা ও সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কুকুরকে টিকা দেয়ার টার্গেট রয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিকুন নাহার প্রধান অতিথি ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ এর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাহেব আলী বিশেষ অতিথি ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা এই কার্যক্রম বাস্তবায়নের সুপার ভাইজার হাসান সাইদুল মুরসালিন ও ফিল্ড সুপার ভাইজার তৌফিক আহম্মেদ রবিন। সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা স্বাস্থ্যবিভাগ ও স্বাস্থ্যবিভাগের কর্মী এবং সাংবাদিকসহ ৫০জন অংশগ্রহণ করেন। সভায় কুকুরকে ইনজেকশন দেয়া শুরু হলে সিংহভাগ কুকুররাই আত্মগোপন করে থাকে। ফলে বড় একটা অংশ জলাতঙ্ক এর ঝুকি নিয়ে টিকার বাহিরে চলে যায়। এ কারণে সভায় প্রস্তাবনা দেয়া হয়েছে খাবারের সাথে ভ্যাকসিনের পরিবর্তে খাবারের সাথে কোন মেডিসিন দিয়ে এর প্রতিরোধ করা যায় কিনা সে বিষয়ে ভেবে রাখার জন্য দাবী করা হয়েছে।










