ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বৃক্ষ মেলা ২০২২ জমে উঠতে শুরু করেছে। এবছরের বৃক্ষ মেলায় সম্প্রসারিত বিভিন্ন ফলজ জাতের নতুন চারা এসেছেন। আয়োজনকারী বন বিভাগের তত্মাবধানে মেলায় আগত নার্সারী প্রতিষ্ঠান চাড়া বিক্রি করছে। গত ২ আগস্ট ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে এবং জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
জেলায় বনজ গাছের চারার চেয়ে ক্রেতাদের মধ্যে ফলের চারা কেনার প্রতি আগ্রহ বেশি। শহর, নগর জীবন ও গ্রামাঞ্চলের মানুষের মধ্যেও ফলজ চারা কেনার প্রতি আগ্রহ রয়েছে। শহর এলাকায় বৃক্ষ রোপন করার মতো জায়গা কমে গেলেও মানুষ এখন পারিবারিক চাহিদার প্রেক্ষিতে বাড়ীর ছাদে ও আঙ্গিনায় ফল এবং শাক সবজীর চাষ করে। পরিবারের চাহিদা পুরণ কররেও অনেকেই বাজারে বিক্রি করে বাড়ির আয় করছে।
এবছর বৃক্ষ মেলায় লাম্বুটন, পাচৈয়ন, হেরোকাটো, থাই বাতাবি লেবু এবং বিভিন্ন নতুন জাতের আম কাটিমন, বারি-৪, ব্যানানা ম্যাঙ্গ, আল ফাংসু, ব্রæনাই কিং, সুর্যডিম, অ্যামেরিকান পলমার্ক এছাড়া মিশরী ডুমর, থাই মিস্টি জলপাই ইত্যাদি প্রচলিত জাতের চাড়ার সাথে এই জাতিয় নতুন ফলজ চারা এসেছে। মেলায় সব চেয়ে বেশি চারা নিয়ে এসেছে স্বরুপকাঠী আলী আকবর মিয়ার মায়ের দোয়া নার্সারি এবং এই নার্সারিতে রয়েছে আমসহ নতুন জাতে বিভিন্ন ফলের চারা।
এই প্রতিষ্ঠানে সত্বাধিকারী আলী আকবর জানান, বর্তমানে মানুষের মধ্যে বনজ গাছের চেয়ে ফলজ গাছের চারা রোপনের প্রতি আগ্রহ বেশি রয়েছে। ঝালকাঠি জেলা বন বিভাগের রেঞ্জার মোঃ জিয়াউল ইসলাম জিয়া মেলা পরিচালনায় মনিটরিং করছেন।










