ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে ছোট প্রেমহার কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির আগমন উপলক্ষে ১নং ভৈরবপাশা ইউনিয়ন সেজেছে বর্ণিল সাজে। ফেস্টুন ও তোরনে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। প্রিয়নেতাকে বরন করে নিতে কর্মীরা বিভিন্ন রকমের শ্লোগানে মুখরিত করে রাখে।
ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাজিব হোসেন এর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা বিশাল মিছিল বের করে। পাশাপাশি প্রানপ্রিয় নেতা আমির হোসেন আমু এমপির মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাজিব হোসেন।










