ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল – পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রীজে দুটি বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বাস দুটিতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলো । নেতাকর্মীরা ছাত্রলীগের কেদ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিলো।
মঙ্গলবার রাত ৯টায় জেলা ছাত্রলীগের নেতা কর্মী বহনকারী বাস দুটি ঝালকাঠি ব্রাকমোড় ব্রীজের ওপর আসলে বাস লক্ষ্য করে কে বা কারা পরপর ৫ টি বোমা ছুড়ে । এতে ৬ জন ছাত্রলীগের নেতা কর্মী আহত হয়। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হামলার তথ্য নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র সমাবেশকে কেন্দ্রকরে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে।আজ আমাদের হত্যার উদ্দেশ্যে বাসে বোমা মেরেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।
ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। বাসে বোমা ছোরার ঘটনা স্বীকার করে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু ওখানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে সেহেতু আইনগত ব্যবস্থা গ্রহন করে অপরাধীদের গ্রেফতারের অভিযান চালানো হবে।










