ঝালকাঠি প্রতিনিধি:
ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু।
বক্তারা বলেন, ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী , দেশ মাতা বেগম খালেজা জিয়া ও দেশ রতœ তারেক রহমানসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর তা না হলে কঠোর আন্দোলনের হুশীয়ারি দেওয়া হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্র সমাবেশে যোগদান করেন দলীয় নেতা-কর্মীরা।










