ঝালকাঠি প্রতিনিধিঃ
চ্যানেল আই এর প্রতিষ্ঠার ২৪ বছর পার করে এ বছর ১ অক্টোবর থেকে ২৫ বছরে পর্দাপণ করছে । এ উপলক্ষে চ্যানেল আই এর একটি টিম সারাদেশ ঘুরে তৃণমূল স্তর থেকে জেলা পর্যায়ে শীর্ষ কর্মকতাদের মতামত ভিত্তিক বক্তব্য ও চ্যানেল আই এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ধারণ করছেন ।
বুধবার সন্ধ্যায় এই টিম ঝালকাঠিতে এসেছে । তারা জেলা প্রশাসক মো: জোহর আলী সাক্ষৎকার ধারণ শেষে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সহ সভাপতি মোঃ আক্কাস সিকদার এর সাক্ষৎকার ধারণ করেছেন ।
এছাড়া ও টিমটি ঘুরে ঘুরে পথচারীসহ বিভিন্ন মানুষের সাক্ষাৎকার ধারণ করেছেন । সাক্ষাৎকার গ্রহণকারী বিশিষ্ট ব্যাক্তিবর্গকে চ্যানেল আই এর পক্ষ থেকে উত্তরীয় প্রদান করা হয়েছে ।










