ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভায় চলছে ৩দিনব্যাপী রাধা অষ্টমী উপলক্ষ্যে ধর্মীয় উৎসব।
শনিবার সকাল থেকে পূজা অর্চণা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে রাতে শ্রী শ্রী ভগবত পাঠ ও ২দিনব্যাপী পদাবলী কীর্ত্তন শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পদাবলী কীর্ত্তন শুরু হয়েছে।
রবিবারও পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে। পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা জানিয়েছেন শনিবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান সোমবার মহোৎসবের মধ্য দিয়ে শেষ হবে। ইতিপূর্বে শ্রী শ্রী কৃষ্ণের জন্মতীথি উপলক্ষ্যে জন্মষ্টমী পালন করেছে সনাতন সম্প্রদায় এবং অনুরূপ শ্রী রাধার জন্মতীথিতে রাধা অষ্টমী পালন করছে সনাতন সম্প্রদায়।










