ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ক্রমানয় আইনগত সহায়তা কমিটির কাছে অসহায় ও গরীব পরিবার আইনি সহায়তা নেয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে এই শ্রেণিভুক্ত ব্যাক্তিরা আবেদন করার পরে প্রাথমিক পর্যায়ে তাদের আইনী সহায়তার জন্য প্যানেল আইনজীবি নিয়োগ করা হয় । বিচার কার্য চলার মধ্যই বিরোধ সংক্রান্ত বিষয়টি সমঝতার জন্য লিগ্যাল এইডে বিচার প্রার্থীর প্রতিপক্ষকে মুখো মুখি করে সমঝতা করেন লিগ্যাল এইড অফিসার।
অফিসারের পক্ষে সমঝোতার কাজটি জটিলতার ক্ষেত্রে উর্ধতন বিচারকদের ও আইনজীবিদের সহায়তা নিয়ে সমজতার কাজটি সুচারুভাবে সম্পন্ন করেন। এই কারণে দীর্ঘ সময় ধরে মামলা ফলাফলের জন্য অপেক্ষা না করে সমজতার মাধ্যমে বিষয়টি দ্রæত নিষ্পত্তি হওয়ায় লিগ্যাল এইড কার্যক্রমের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। লিগ্যাল এইড ঝালকাঠি অফিস সূত্রে জানা গেছে প্রতি মাসে ৮০ থেকে ৯০টি আবেদন লিগ্যাল এইডে আসছে। ইতোপূর্বের বছর গুলোতে এই সংখ্যা ২০-২৫ এর উপরে ছিল না।
বুধবার সকাল ১১টায় জেলা জজশীপের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে বিচার প্রার্থীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আমিনরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিচার প্রার্থীদের নিয়ে করনীয় বিষয়ক মতবিনিময় করেন এবং বিচার প্রার্থীদের বিচার কার্যক্রমের গতি প্রকৃতি এবং তাদের কী কী করনীয় রয়েছে সে বিষয় পরামর্শ প্রদান করেন।










