ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে খালের পানিতে ভাষমান এক নবজাতক কন্যাশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামের খাল
থেকে ঝালকাঠি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে কাঁচাবালিয়া গ্রামের একটি খালের পানির উপর একটি সাকোর সাথে নবজাতকের মরদেহ আটকে থাকতে দেখে।
স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিক ভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঝালকাঠি থানায় সংবাদ দেয়। দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পুলিশ মুত নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় ভাবে অনুসন্ধান চালাচ্ছে।
কাঁচাবালিয়া গ্রামের স্থানীয় ছালেহা বেগম বলেন, ‘সকালে খালের মধ্যে বাঁশের সাঁকোর সঙ্গে আটকে পড়া নবজাকত দেখে আমি গ্রামের মানুষদের জানাই। পরে দুপুরে পুলিশ এসে খাল থেকে মরদেহটি তুলে তাদের জিম্মায় নেয়। এধরনের
অমানুষের মতো কাজ যারা করেছে, তাদের খুজে বের করে দৃষ্ঠান্তমূলক বিচার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।#










