ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, সহসভাপতি সাহরিয়ার হোসেন সোহেল, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, শহর শাখার আহŸায়ক মনোয়ার হোসেন রানাসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করা হয়। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন বেগবান করতে ছাত্রদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহŸান জানানো হয়।










