ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কৃষি সমম্প্রসারণ বিভাগের খামারবাড়ির মিলনায়তনে জেলা কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম । অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার ও বরিশালের মৃত্তিকা বিজ্ঞানী উপস্থিত ছিলেন । জেলার উপজেলা কৃষি অফিসার ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি ,বিনা ,বিজেয়ার ও আখ গবেষনা ক্রেন্দ্রের প্রতিনিধিরা অংশগ্রহন করেছে ।
আগামী বোরো মৌসুমে ধানসহ জেলায় অনন্য শস্য উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান কি ধরনের সহযোগিতা করবে এবং জলবায়ু পরিবর্তনে ঝুকি মাথায় রেখে কি ভাবে তার মোকাবেলা করে উৎপাদন বজায় এবং বৃদ্ধি করার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে ৪ টি উপজেলায় কৃষি কর্মকতাদের কাছ থেকে মতামত ও প্রস্তবণা নেয়া হয়েছে ।










