ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভ‚মি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সভায় মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বরিশাল বিভাগী কমিশনার মোঃ আমিনুল আহসান এতে সভাপতিত্ব করেন। মন্ত্রীপরিষদ সচিবের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উন্নয়নের ডেলটা প্লান, ৪র্থ শিল্প বিপ্লব এবং আগামী ২০৫০ সালের পরবর্তী ৫ম শিল্প বিপ্লবের ধরণ, সূচক বা ইন্ডিকেটর কি হবে এবং কেমন হবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এই ধরণের পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশ কিভাবে মোবাবেলা করে অর্থ নৈতিক সমৃদ্ধি অর্জন করে উন্নত দেশের কাতারের সাথে একত্রিত হবে সে বিষয়ে করনিয় নির্ধারণে সরকার প্রশাসন যন্ত্র বিভাবে সমন্বয় করতে পারে তার ধারণা দেয়া হয়েছে এবং এই কর্মসূচি বাস্তবায়নে গুড গর্ভনেন্স এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের সহযোগীতায় বরিশাল বিভাগ এর আয়োজন করেছে










