ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এ বছর প্রথম বারের মত পালিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র-শিক্ষক সমন্বয় র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বিদ্যালয়ের মিলনায়তনে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মারুফা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান আহম্মেদ, নান্টু রঞ্জন বিশ্বাস, বিপ্লব কুমার দাস, আব্দুল কুদ্দুস ও প্রনব প্রসন্ন মিশ্র।
এদিকে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পৃথকভাবে অনরূপ কর্মসূচি পালন করেছে। র্যালি শেষ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অধ্যক্ষ নিলরতন দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় এই প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ইউনুচ আলি সরকার, শামিমআরা বেগম ও মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।










