ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ( এসজিএসপি-০৩) এর আওতায় জেলা পর্যায়ে অগ্রগতি ও অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিএসপি প্রজেক্টের ডিএফ গৌরঙ্গ কুমার।
বক্তারা বলেন, বর্তমানে এসজিএসপি এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদে উন্নয়ন মূলক কাজ হচ্ছে। এই কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করতে হবে। বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে কাজে লাগাতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। বাস্তবায়নে ছিল পায়াকট বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন।










