ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২দিন ব্যাপি সদর উপজেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শেখ রাসের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদ্বোধনি দিনের শেষে প্রথম ম্যাচে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যাবধানে জেবিআই ইছানিল মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।
এই প্রতিযোগীতায় ফুটবলের বালক গ্রæপে ১২টি ও বালিকা গ্রæপে ৬টি দল অংশগ্রহণ করছে এছাড়া হ্যান্ডবলে বালক ও বালিকা বিভাগে ৩টি করে দল অংশগ্রহণ করছে। কাবাডি প্রতিযোগীতায় বালিকা গ্রæপে ৪টি, বালক গ্রæপে ৩টি দল অংশগ্রহন করছে। এই প্রতিযোগিতায় দাবা ও সাতার রয়েছে।
বুধাবার সকাল ৯টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগীতার উদ্বোধান করেন। উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










