ঝালকাঠি প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা কোরবানী উপলক্ষে ভিজিএফ এর আওতায় ঝালকাঠি পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন দু:স্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
০৮ জুলাই শুক্রবার সকালে পৌরসভা চত্বরে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
পরে দু:স্থ নারী ও পুরুষদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর তরুন কর্মকার, হাবিবুর রহমান হাবিল ও আব্দুল কুদ্দুস হাওলাদার, মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম, পৌর সচিব শাহী সুলতানা,প্রমুখ উপস্তি ছিলেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও দুটি পৌরসভার সদর উপজেলায় ৯ হাজার ২৬৭টি পরিবার, নলছিটি উপজেলায় ২৪ হাজার ৪৯টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬২০টি পরিবার, কাঠালিয়া উপজেলায় ৪ হাজার ৬২১টি পরিবার এবং ঝালকাঠি পৌরসভায় ৪ হাজার ৬২১টি ও নলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার এই সহায়তা পাচ্ছে।










