ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের টিএন্টি সড়কের একটি কমিউনিটি সেন্টার এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
এতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু। বক্তারা বলেন,‘ বিএনপিতে মীর জাফরদের জায়গা আর হবে না।
আগামীতে বিএনপি হবে জাতীয়রাবাদি শক্তির ঐক্যবদ্ধেও সংগঠন। এখানে পতিত স্বৈারাচার আওয়ামী লীগের কোন কর্মীর স্থান হবে না। কেউ যদি আওয়ামী লীগকে পুন:বাসনের চেষ্ঠা কওে তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। ঝালকাঠি সদর উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।










