ঝালকাঠি প্রতিনিধিঃ
সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈনুল হক। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকী। অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত ও দ্যা হাঙ্গার প্রজেক্ট ঝালকাঠির মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন। বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার সঞ্চালনা করেন।










