ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আয়কর বিভাগের সেবা মাসের প্রথম সপ্তাহে ১৭১ টি রিটার্ন দাখিল হয়েছে এবং ৭৪ ধারায় (নগদ) ১ লাখ ২৯ হাজার ৯৬৩ টাকা রিটার্ন দাখিল থেকে আয়কর জমা হয়েছে। করবিভাগের ঝালকাঠি শাখায় ৫হাজার ৫৫০জন আয়করদাতা রয়েছেন।
এই অঞ্চলে করদাতাদের মধ্যে অল্প সংখ্যক ব্যবসায়ী ব্যতিত পেশাভিত্তিক বিভিন্ন শ্রেণিভ‚ক্ত আয়করদাতা রয়েছে। এছাড়াও সঞ্চয়পত্র গ্রহণকারী করদাতা, ছোট দোকানপাটের করদাতারাও রিটার্ন দাখিল করে কর পরিশোধ করছেন। করপ্রদানে করদাতাদের মধ্যে আগ্রহ রয়েছে। ঝালকাঠি করবিভাগের কর্মকর্তা মোঃ আসাদ জানান, কর দিতে আসা করদাতাদের ইনস্টান্ড সেবা দেয়া হচ্ছে। আয়কর রিটার্ন পূরন করার জন্য তাদের হেল্পডেক্স সহায়তা করছে এবং অনলাইনেও করদাতাদের ই-রিটার্ন গ্রহণ করা হচ্ছে। রিটার্ন দাখিল করতে আসা ব্যক্তিদের কোন ধরণের হয়রানি ব্যতিত আয়কর প্রদানের সহজতর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই অফিসে কর দিতে আসা জনৈক নার্স জানান, তিনি কোন জটিলতা ছাড়াই কর রিটার্ন দাখিল করেছেন।










