ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রিতির দেশ কিন্তু কিছু রাজনৈতিক দল মাঝে মাঝে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করে ফয়দা লোটার চেষ্টা করছে।
কিন্তু সরকার এই ধরনের পরিস্থিতি কঠোরভাবে দমন করে আসছে। আমাদের দেশের সাধারণ মানুষ সম্প্রীতি নষ্ট করে না। বিএনপি ও জামায়াতসহ কিছু দল সম্প্রদায়ীক উসকানী দিয়ে কিছু ঘটনার জন্ম দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েছে।
তিনি রবিবার সন্ধ্যায় ঝালকাঠির পৌরসভার কয়েকটি পূজা মন্ডব পরিদর্শনকালে মন্ডবের সূধীজনের সাথে মতবিনিময় সভায় এ সকল কথা বলেন। ঝালকাঠি আরদ্দারপট্টিস্থ দূর্গা মন্ডব, কালীবাড়ির দূর্গাা মন্দির, মদন মোহন আখড়া বাড়ি দূর্গা মন্দির ও পাবলিক হরিসভার দূর্গা মন্দির এবং পূর্বচাঁদকাঠী বাগানবাড়ি মন্দির পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদারসহ জেলা আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতারা সঙ্গে ছিলেন।










