ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আবহাওয়ার তথ্য প্রযুক্তি উন্নতকরণ প্রকল্পের আওতায় ঝালকাঠি উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের নিয়ে বোডিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এই সেমিনারে ৫০ জন কৃষক-কৃষানি অংশগ্রহন করেছেন। উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কৃষিবিদ খাদিজা। মূল বিষয়ে আলোকপাত করেন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বশির আহমেদ হাওলাদার।










