ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলা মূলভাব “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে
। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম,
অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি বিশেষ অতিথি ছিলেন । অন্যদের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাব সাধারন সম্পাদক মানিক রায় ও মাদরাসা সুপার আবদুল কাউয়ুম বক্তব্য রাখেন ।
সভায় সরকারি দপ্তদরের কর্মকর্তারা ও বিভিন্ন এনজিও কর্মকতারা উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক এ আয়োজন করেছে।










