ঝালকাঠি প্রতিনিধিঃ
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি—ঝালকাঠির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ।
আলোচনা সভায় ডিজিটাল যুগে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি, অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।