ঝালকাঠি প্রতিনিধিঃ আজ ২২ ডিসেম্বর ঝালকাঠির আলোচিত ও ভয়াল নৌ অগ্নিকান্ডের প্রথম বর্ষ। এই ঘটনার পরে ঝালকাঠিতে একটি নৌ-ফায়ার ষ্টেশন নির্মাণের দাবী একবছরের মধ্যেও কোন ধরণের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই। ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমবি অভিযান-১০ লঞ্চটি বরগুনা যাওয়ার পথে ঝালকাঠি সুগন্ধা নদীতে আসার পরে ২২ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় মেশিন রুম থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন দ্রæত নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত ছড়িয়ে পরে। এসময় লঞ্চের অনেক যাত্রী জীবন বাচাতে লঞ্চ থেকে নদীতে ঝাপিয়ে পরে। লঞ্চটি প্রথমে সুগন্ধ , গাবখান, বিশখালী মোহনায় নোঙর করার চেষ্টা করে কিন্তু মেশিন চালু না থাকায় একপর্যায়ে লঞ্চটি আগ্নি দগ্ধ অবস্থায় ভাসতে ভাসতে ঝালকাঠি লঞ্চ টার্মিনালের বিপরীতে সুগন্ধা নদী সংলগ্ন দিয়াকুল নাম স্থানে পারে এসে আটকে যায়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন উদ্ধার কাজে শুরু করে এবং দিয়াকুল এলাকার সাধারণ জনগণ উদ্ধার কাজে তাদের সাধ্যমত সহায়তা করে। সর্বশেষ এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং পরবর্তীতে ৪জনের ভাসমান লাস ফায়ার সার্ভিস উদ্ধার করে। আহত ১৮৭ জন ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে দ্রæত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল হাসপাতালে ২জন ও ঢাকায় পাঠানোদের মধ্যে ৪জনের মৃত্যুসহ ৪৭জনের মৃত্যু হয়। ঝালকাঠিতে নিহতদের মৃতদেহ ডিএনএ টেস্টের জন্য নমুনা রেখে বরগুনায় পাঠানো হয় এবং সেখানেই নিখোজ স্বজনরা তাদের লাশ সনাক্ত করে নিয়ে যায় তবে কিন্তু এখন পর্যন্ত ১৭ জনের লাশ সনাক্ত হয়নি। বরগুনায় সনাক্ত বিহীন মৃতদেহ সংরক্ষনে রাখা হয়েছে। সরকার নিহতদের জন্য ২লাখ ও আহতদের জন্য ১লাখ টাকা প্রদানের ঘোষনা করেছিলেন।
এই ঘটনার পরদিন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান, বরিশালের ডিআইজি, ফায়ার সার্ভিসের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের তদন্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ লঞ্চ পরিদর্শণ করেন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে যুগ্ম-সচিব তোফায়েল হাসানকে প্রধান করে ৭সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নাজমুল আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। হতাহতের এই ঘটনায় দিয়াকুল এলাকার বাসিন্দা পোনাবলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করে।
পরবর্তীতে মামলাটি আদালত নৌ-আদালতে প্রেরণ করেন। এই মামলায় লঞ্চের মালিক হামজালাল শেখ, ২ মাস্টার রিয়াজ সিকদার ও মোঃ আব্দুল খলিল, দুই ড্রাইবার মাসুম ও কালাম, সুপার ভাইজার আনোয়ার, সুকানী আহসান ও কেরানী কামরুল ইসলামসহ আরও অজ্ঞাতদের নিয়ে ২৮জনকে আসামী করে মামলা করা হয়েছিল। পুলিশ আলামত হিসেবে লঞ্চটি এবং লঞ্চে থাকা বিভিন্ন মালামালসহ আলামত হিসেবে জব্দ করে। দীর্ঘদিন লঞ্চটি ঝালকাঠিতে থাকার পরে থাকার পরে ৪মাস পূর্বে লঞ্চটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই মামলায় লঞ্চ মালিক গ্রেফতার হয়েছিলেন।










