ঝালকাঠি প্রতিনিধিঃ রাজনৈতিক কর্মসূচির নামে দেশব্যাপী বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপি তাদের দলীয় কর্মসূচির নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষসহ পুলিশের ওপরও হামলা চালিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রতিহত করার হুশিয়ারী করেন বক্তরা। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।










