ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে বালি উত্তলোনের দায়ে ড্রেজার মালিক আরিফ বিল্লাহকে (৩৮) ৩লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকায় বালি উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয় এবং আদালত পরিচালনাকারী মং এছেন আরিফ বিল্লাহকে অর্থদন্ড করেন। আরিফ বিল্লাহ ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার জাবেদ আলী মোল্লার পুত্র।










