ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা অপরাজিতা নারীর নেটওয়ার্কের এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়মা আক্তার।
প্রধান অতিথি ছিলেন নেটওয়ার্ক কমিটির উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর ঝালকাঠির সমন্বয়কারী উজ্জল মজুমদার।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য রহিমা বেগম। সভায় নেটওয়ার্কভ‚ক্ত ২২জন অপরাজিতা নারী জনপ্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। রূপান্তর ঝালকাঠি এই সভার আয়োজন করেছে।










