ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি মোঃ কামাল হোসেন প্রদান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার। সভাপতিত্ব করেন অপরাজিতা নারীনেত্রী ইসরাত জাহান সোনালী।
স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর সমন্বয়কারী মাহফুজুর রহমান এবং ধারণা পত্র পাঠ করেন নুরুন্নাহার জল্লিল।অন্যদের মধ্যে অপরাজিতা নারী ও অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন। এই সভায় ইউপি চেয়ারম্যান অপরাজিতা নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










