ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নারী নেত্রী ইসরাত জাহান সোনালী সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন ইউনিয়নে ২৫জন নির্বাচিত নারী প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও নলছিটি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন কর্মশালা পরিচালনা করেন। স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করেছে। সভায় রূপান্তরের ট্রেনিং অফিসার বরিশাল খলিলুর রহমান, জেলা সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান ও জেলা প্রকল্প কর্মকর্তা দিপঙ্কর মন্ডল তাদেরকে সভায় সহযোগীতা করেন।










